তারেক রহমানের কারণেই অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে -মীর শাহে আলম

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১ বার।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়; জনগণের বুকের ভালবাসা থেকে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রায়নগর ইউনিয়নের শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড়ে

বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তারকে রহমানের কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই; তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, রায়নগর ইউপির চেযারম্যান শফিকুল ইসলাম শফি, বিএনপিনেতা তাহেরুল ইসলাম প্রমুখ।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও স্থানীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন মীর শাহে আলম।