বিপুল টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৮ বার।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

 

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়।

 

এদিকে টাকা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। অন্যদিকে পুলিশের তথ্যে জানা গেছে, টাকার পরিমাণ ৪০ লাখ টাকা। তবে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।