বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুল বিপুল ভোটে জয়ী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৪:৩৩ ।
বগুড়ার খবর
বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো: শাহাবুদ্দিন ৫৬ হাজার ৯৩৩ভোট পেয়েছেন। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার রাত ১২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বগুড়া-১ আসনে মোট কেন্দ্র ১২৬টি শতকরায় ৬১ দশমিক ৮৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরও পড়ুন