বগুড়ায় কোমরে বেঁধে গাঁজা পাচারকালে দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩ বার।

বগুড়ার শিবগঞ্জে কোমরে গাঁজা বেঁধে পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় মোকামতলা থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী দোলাপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আবেদ আলী (৪০) এবং একই থানার পূর্ব ফুলমতী যোগীপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. রাসেল মিয়া (২৮)। সন্ধ্যায় বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

 

তিনি জানান, আবেদ আলীর কোমরে পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা এবং রাসেল মিয়ার কোমরে একইভাবে মোড়ানো আরও ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। মোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ এক কেজি। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।