বগুড়ায় নাইট কোচের ধাক্কায় জেলে নিহত, আহত ২
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে নাইট কোচের ধাক্কায় হরিশ চন্দ্র প্রামানিক (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার পাগলাপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরিশ চন্দ্র প্রামানিক উপজেলার বুড়ইল গ্রামের শ্রী হরেন চন্দ্র প্রামানিকের ছেলে। আহত মুক্তার (৩৫) ও আনিছার রহমান (৪৫) একই গ্রামের বাসিন্দা। তারা বর্তমানে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সবুজ হোসেন জানান, রাতের দিকে তারা বাড়ি থেকে পাগলাপীর এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির নাইট কোচ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই হরিশ চন্দ্র মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন।
আরও পড়ুন