বগুড়ায় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র রমাদান উপলক্ষে বগুড়া জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আকবরিয়া গ্রান্ড হোটেলের ‘কাচ্চি খাচ্ছি’ রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ মহতী আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। যেখানে শিল্পের উন্নয়ন, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার নানা দিক নির্দেশনা বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত সমাজ বিনির্মানে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব নিয়েই এগিয়ে যেতে হবে। নিরাপদ খাদ্য প্রস্তুত ও ভোক্তাদের সন্তুষ্টি দ্বারা আমাদের ধর্মীয় চর্চা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রত্যেককেরই উচিৎ স্ব-স্ব কর্ম দ্বারা মানুষের পাশে দাঁড়ানো এবং কোনো মানুষই যেন মনে কষ্ট না পায় ও প্রতারিত না হয়৷ বগুড়ার সন্তান বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর বয়োজ্যেষ্ঠ ও নারীদের সম্মান প্রদর্শন এবং শিশুদের স্নেহ, চলনে বলনে সহজ সরল জীবনযাত্রা সহ যেভাবে দেশ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে এটি আমাদের চলার পথে শিক্ষণীয়, অনুসরণীয় ও অনুকরণীয়। 

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, কার্যকরী সভাপতি এ্যাড. এমদাদুল হক, সহ সভাপতি সাইফুল্লাহ কাজি, কাজি জিয়াউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজির আহম্মেদ শামীম, সহ সাধারণ সম্পাদক বায়জিদ শেখ, রেজাউল করিম, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রতিনিধিবৃন্দ।