‘খামেনিকে হত্যার’ প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৭:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘আয়াতুল্লাহ আলী খামেনি’সহ সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও ইরানে আগ্রাসন বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বাদ জোহর বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বের হয়ে সাতমাথায় সমাবেশ করে।

 

সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা শলিফুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহম্মেদ, জিল্লু আহম্মেদ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, যেকোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী। তারা কূটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। 

 

বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানই টেকসই পথ।