নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জুয়েল নির্বাচিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৭:৫৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যকর কমিটির নির্বাচনে সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম ও আবু বেলাল হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার রাত ৮ টায় জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব ও সহ-সভাপতি আসাদুজ্জামান আল আজাদ, সহ-সাধারন সম্পাদক (প্রশাসন) সাঈদ হোসেন আল মুরাদ, সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) জহুরুল ইসলাম-২, এবং সহ-সাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আরিফুল ইসলাম (স্বপন)।

এছাড়া বিজয়ী সদস্যরা হলেন, নুসরাত-ই-আলম কেয়া, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩(রানা), সুলতান মাহমুদ (রাজা), নাজমুল হুদা (রাফি), আতাউল ইসলাম (আশিক), আনোয়ার হোসেন-৪(রানা) ও আলতাব হোসেন (উজ্জল)।

বিজয়ীদের বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।