বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ প্রার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ১৮:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৬ বার।

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

শনিবার (১৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম তাদের নাম ঘোষণা করেন।

 

 

তারা হলেন, বিএনপির প্রার্থী জেলা সভাপতি মো: রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শহর আমির মো: আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী মো: আল আমীন তালুকদার। দেশীয় সংস্কৃতি প্রচার

 

তফশিল অনুযায়ী- ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার ।

 

আসন্ন উপ-নির্বাচনে মানুষের ভোট দিতে আগ্রহ কম হওয়ায় নির্বাচনের আমেজ এখনো তৈরি হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়ে ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ১৫০টি কেন্দ্রে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটার ভোট দেবেন।