নওগাঁর আত্রাইয়ে ট্রেন কাটা পড়ে দুই পা হারালেন পুলিশ সদস্য

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল দুই পা হারিয়েছেন । 

আজ সোমবার সকালে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলায় কর্মরত। রবিবার রাতে তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শশুর বাড়িতে আসছিল। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুটি পা হাটু থেকে বিচ্ছিয় হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে । তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।