বগুড়ার শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি জেলা শাখার নব নির্বাচিত চেয়াম্যানকে সংবর্ধনা
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ২০:০৪ ।
বগুড়ার খবর
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির বগুড়া জেলা শাখার নব নির্বাচিত চেয়াম্যান মোঃ নওয়াব আলীর সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ এপ্রিল বুধবার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের শেরপুর উপজেলা শাখার সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু ।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল কাজী আব্দুল কাদের, কোষাধ্যক্ষ মোঃ শাহজামাল, আজীবন সদস্য মিসেস তহমিনা খানম, শিক্ষক সমিতির সভাপতি আবুল মতিন, শেরপুর হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান।
আরও পড়ুন