বগুড়ায় জাসাসের ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব জমে উঠেছে

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলা জমে উঠেছে। বৃহস্পতিবার স্কুল ছুটি থাকায় বিভিন্ন বয়সের দর্শনার্থীদের মেলায় ভিড় করতে দেখা গেছে। মেলায় স্থান পাওয়া শিশুদের জন্য নাগোরদোলা, ময়ূরপঙ্খি, জাম্পিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মেলা প্রাঙ্গন থাকছে আরো জমজমাট।

বগুড়া জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও জাসাসের আয়োজিত মেলায় করতোয়া যাত্রা ইউনিটের যাত্রাপালা প্রিয়সী আনার কলি মঞ্চস্থ, লাঠি খেলা, বাউল এবং ভাওয়াইয়া গানের আসরে দর্শকদের ছিলো বাড়তি চাপ। পহেলা বৈশাখের শুরুতে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রজাউল করিম বাদশা মেলার উদ্বোধন করেন। বুধবার রাতে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু মেলার দর্শনার্থী, সাংস্কৃতিককর্মী ও আয়োজক কমিটির সাথে দেখা করেন। এসময় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী উৎসব আরো বড় পরিসরে আয়োজনের কথা বলেন। এর আগে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মাহমুদুল হাসান এক শুভেচ্ছা বক্তব্য রাখেন। জেলা প্রশাসন আয়োজিত সুন্দর র‌্যালীর জন্য জাসাস বগুড়া জেলা শাখাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। জাসাসের বৈশাখী উৎসবে প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত মেলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার মেলার ৩য় দিনে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার মুখপাত্র বৈশাখ উপলক্ষে প্রকাশ পাওয়া কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া কাহালু থিয়েটারের যাত্রাপালা ও অন্যান্য সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এর আগে স্বপ্তস্বর শিল্পী গোষ্ঠি, বগুড়া বাউল গোষ্ঠি, বগুড়া ভাওয়াইয়া পরিষদ, মৌসুমী নৃত্যাশ্রম, বুলবুল নৃত্যকলা কেন্দ্র, প্রকাশ শৈলী, বগুড়া শব্দকথন সাহিত্য আসর, শুক্রবার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে কদমতলী ঔক্যতান, শ্যামল বাংলা, বন্ধন শিল্পী গোষ্ঠি, স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠী, নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমি, কাহালু থিয়েটার আরো বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা লোকজ, দেশগান, ফোক গান পরিবেশন করেন। মেলায় আগত দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তাদের পরিবেশনা উপভোগ করেন।

বগুড়া জেলা জাসাসের আহবায়ক ওয়াহিদ মুরাদ জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখ উৎসব আয়োজন করা হেয়ছে। এই উৎসবে শিশুদের জন্য নানা আয়োজন করা হয়েছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী মেলা বাঙালীর অন্যতম আয়োজন। ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমরা সবসময় সংস্কৃতি অঙ্গনে জাসাস কাজ করে যাচ্ছে।