বগুড়ায় শিশু-কিশোরদের কুঁড়ি’র ৯ম বর্ষপূর্তি উৎসব শুক্রবার
প্রেস বিজ্ঞপ্তি
শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী কুঁড়ি উৎসব শুরু হচ্ছে শুক্রবার ১৭ এপ্রিল। উৎসবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কবি-সাহিত্যিক, শিশু-কিশোর খুদে লিখিয়ে ও সাহিত্যপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানে এ বছর কুঁড়ি সম্মাননা পাচ্ছেন শিশু সংগঠক দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিকতায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, শিশু সাহিত্যপ্রমী কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, শিশু সাহিত্যে আনজীর লিটন, শিশুতোষ ছড়ায় ইসমাত মির্যা, শিশুতোষ গল্পে রাহমান ওয়াহিদ, প্রচ্ছদশিল্পে উত্তম সেন এবং শিশু সাহিত্যে বিশেষ অবদানে কবি ও প্রাবন্ধিক শেখ ফিরোজ আহমদ। এবং শিশু-কিশোর খুদে লিখিয়েদের মধ্যে বর্ষসেরা কুঁড়ি পুরস্কার পাচ্ছে ছড়াকার শাহানাজ পারভীন রূপা ও মাসফিয়া জাহান মায়িসা, গল্পকার তাহসিনা বিথী ও সিদ্ধার্থ সাহা, প্রচ্ছদশিল্পী সালমান রহমান সিয়াম ও উম্মে রুকাইয়া।
সকাল ৯টায় দিনব্যাপী কুঁড়ি উৎসব উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক দৈনিক দেশের কণ্ঠ ও দি ডেইলি এক্সপ্রেস-এর উপদেষ্টা সম্পাদক জনাব নাসির আহমেদ। পরে বিকালে সমাপনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান এর মধ্যে সমাপ্তি হবে।