রাণীনগরে নয়া ওসির যোগদান

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 নওগাঁ রাণীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ জাকারিয়া মন্ডল। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আম গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে। তবে বর্তমান বসবাস বগুড়াতে।২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। এর আগে ২০১২ সালে রাণীনগর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।অত্যান্ত বিনয়ী এবং মানবিক একজন মানুষ হিসেবে রাণীনগর তার ব্যাপক খ্যাতি রয়েছে।দেশের বেশ কয়েকটি জেলায় সুনামের সাথে সে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৪ বছর পর রাণীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে মঙ্গলবার যোগদান করেন তিনি।যোগদানের প্রথম দিনে রাণীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময়ে তিনি বলেন, রাণীনগরে আইনশৃঙ্খলা উন্নয়নে স্থানীয় সাংবাদিকসহ রাণীনগর বাসির সহযোগীতা কামনা করেন। বিশেষ করে মাদকের ক্ষেত্রে তার শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেন।সমাজে যে ধরণের আইনশৃঙ্খলা অবনতি হয় তা বেশির ভাগ কারনই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত যারা। তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। রাণীনগর বাসির শান্তি আর নিরাপত্তার ক্ষেত্রে কোন আপোষ করবো না। মাদকের ক্ষেত্রেও আমার একই অবস্থান হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জনায়েদ হোসেন চন্দন, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সদস্য সাইফুল ইসলাম শাহিন রায়হানুল হক, বাপ্পী প্রমূখ।