বগুড়ায় সন্ত্রাসী জলিল বাহিনীর এক সহযোগীকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুলে চাঁদা না পেয়ে পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে জলিল বাহিনীর এক সহযোগী সাগর ও গৌরকে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, আশেকপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের নিকট থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় সন্ত্রাসী জলিল। চাঁদা না পেয়ে গতকাল শনিবার বড়হিন্দুপাড়া গ্রমের বিষু দাসের পুকুর থেকে সহযোগিদের সাথে নিয়ে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান জলিল। আজ (রোববার) সকাল ১০টার দিকে সন্ত্রাসী জলিল তার সহযোগীদের নিয়ে শাবরুল বাজারে আসলে শতাধিক মানুষ একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। সেসময় জলিল কৌশলে পালিয়ে গেলেও তার দুই সহযোগী সাগরকে ধরে পুলিশে দেন জনগণ।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, চাঁদা না পেয়ে মাছ মেরে নিয়ে যাওয়ার ঘটনায় জনতা একজনকে ধরে পুলিশে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।