বগুড়ায় ভটভটির ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়ার শিবগঞ্জে ভটভটির ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার পিরব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার খরকোনা নিলোচ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। 

 

 

পুলিশের এই কর্মকর্তা জানান, পিরব হাসপাতালের পূর্ব পাশে পাকা সড়কে একটি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে সিরাজুল ইসলামের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।