বগুড়ায় ধানের ভাড়ের চাপায় কৃষকের মৃত্যু

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ ১৯:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার কাহালুতে মাঠের কাটা ধান বহনের সময় স্টোক করে মারা গেছেন মোফাজ্জল হোসেন (৫৫) নামের এক কৃষক। 

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জামগ্রাম হাটখোলাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কৃষকের বাড়ি জামগ্রাম বাজার এলাকায়। 

স্থানীয় লোকজন জানান, মাঠ থেকে ভাড় দিয়ে ধান বহনের সময় মোফাজ্জল পথে হটাৎ করেই স্টোক করে বহন করা ধানের নীচে পড়ে যান। পড়ে যাওয়া দেখে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।