রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে| বুধবার নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তাকে আটক ও গাঁজা উদ্ধার করে| আটক রকি কুমার শাখাড়ী উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে| এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে|
নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম জানান,রাণীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামে একজন মাদক ব্যবসায়ী বিক্রির জন্য ২কেজি গাঁজা বাড়ীতে মজুত রেখেছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়| এসময় ওই গ্রামের রকি কুমার শাখাড়ীর নিজ ঘর থকে ২কেজি গাঁজা উদ্ধারসহ রকিকে আটক করা হয়| এঘটনায় এদিন বিকেলে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন| দায়েরকৃত মামলায় রকিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে|