বগুড়ায় মাদক প্রতিরোধে ফুটবল উৎসব, বিএনপির জরুরি সভা

প্রকাশ: ২২ জুন ২০২৬ ২০:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মাদকের আগ্রাসন প্রতিরোধে ও সুস্থ সমাজ বিনির্মানে বগুড়া সদর উপজেলাজুড়ে শুরু হচ্ছে যুব-তারুণ্যের ফুটবল টুর্নামেন্ট উৎসব। প্রতিটি ইউনিয়নের গ্রামীণ জনপদে ক্রীড়াঙ্গন চাঙা করতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি। 

 

 সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় টুর্নামেন্ট প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার দিকনির্দেশনা দেন নেতারা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

 

বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাদের ক্রীড়াচর্চা বৃদ্ধি পাবে এবং সামাজিক সচেতনতা গড়ে উঠবে। এ লক্ষ্যেই সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। 

 

জরুরি সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সহ-সভাপতি শামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, জাহাঙ্গীর হোসেন টুকু, আব্দুল বাছেদ, আব্দুর রশিদ বজলু, আতাউর রহমান, রফিকুল ইসলাম, হাসান জাহিদ হেলাল, এস এম রাসেল মামুন, রাজিবুল করিম রাজু, আকমল হোসেন সজল, সাইদুল কবির সাজু, মাহবুবুর রহমান দুলাল, এবিএম সিদ্দিক, কামাল হোসেন, আল আমিন পেস্তা, আল আমিন সিফাত, আমিনুল ইসলাম, হাজেরা বেগম, নিগার সুলতানা, বাবলা, সিপন, আকিব, সাকিব, বাদল, ডা. বুলু, জালাল উদ্দিন, হায়দার রেজা চেয়ারম্যান, অ্যাডভোকেট মাসুদ, কামাল পাশা, পলাশ তালুকদার, চান মিয়া, আতাউর রহমান টুকু, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, ফারুক, শরীফ, বল্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।