বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন বগুড়া শাখার কমিটি অনুমোদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৯:৩৩ ।
বগুড়ার খবর
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বগুড়া শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে।
কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার স্বাক্ষরিত অনুমোদনপত্রে সভাপতি মোঃ বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম সহ নবনির্বাচিত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জাফর আহমেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-মুমিন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা এবং কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মমিনুর রশিদ শাইন।
কেন্দ্রীয় কমিটি নবগঠিত কমিটির সফলতা কামনা করে ফটো সাংবাদিকদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন