কাহালুর কালাই ইউপি নির্বাচনে প্রার্থী হতে চান সবুর খাঁন
মুনসুর রহমান তানসেন, কাহালু
সারা দেশে কবে নাগাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ২ নং কালাই ইউনিয়ন। এই ইউনিয়নের হাট-বাজার, চায়ের স্টলে ব্যপক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আগামী ইউপি নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন।
শস্য ভান্ডার হিসাবে খ্যাত এই ইউনিয়নের জনসাধারণের বেশির ভাগই কৃষিজীবি। মানুষের আচার-ব্যবহারের দিক দিয়েও এই ইউনিয়নের সাধারণ মানুষ খুবই সাদা-মাটা। নির্বাচন আসলে ননাা প্রতিশ্রæতি দিয়ে এই সরল সাদা মানুষের ভোট নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা বরাবরই তাদের প্রতিশ্রæতির কথা যায় ভুলে। আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যেই কয়েকজন প্রার্থী ভোটারদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার সাঁটানোর পাশাপাশি ফেস্টুন ঝুলিয়েছে। তাদের মধ্যে নতুন মুখ হিসেবে এলাকার ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন মোঃ আব্দুস সবুর খাঁন।
সবুর খাঁন ১৯৬৯ সালের ১৪ নভেম্বর কালাই ইউনিয়নের বড় ভাদাহার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার মাহবুবর রহমান খাঁন ও মাতার নাম আমেনা বিবি। দুই ভাই ও ছয় বোনের মধ্যে সবুর খাঁন পিতা-মাতার ৭ম সন্তান। তিনি ১৯৮৬ সালে পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৮ সালে নামুজা কলেজ থেকে এইচ এসসি পাশ করেন। তিনি ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। কালাই ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি ইউনিয়ন যুবদল আহবায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালের পরে তার নামে দুটি রাজনৈতিক মামলা হয় এবং কয়েকদিন কারাবরণও করেন। এছাড়াও সবুর খাঁন বর্তমানে তিনদিঘী বাজার দোকান মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
ইউনিয়ন পর্যায়ের রাজনীতিতে দীর্ঘদিন যাবত তার বিচরণ থাকায় তিনি একজন ভালো মানুষ হিসাবেই সবার কাছে পরিচিত। দলমতের উর্ধে উঠে তিনি তার রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণকর কাজের জন্যই সমসময় সচেষ্ট থেকেছেন। যার ফলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নয়নের জন্য আগামী কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর এলাকায় ভোটারদের মধ্যে ব্যপক সাড়া পড়েছে। ভোটারদের কাছ থেকে সাড়া পেয়ে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তার কর্মী-সমর্থক ও ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
মোঃ আব্দুস সবুর খাঁন জানান, এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কাজের জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে তিনি কালাই ইউনিয়নবাসীর সমর্থন চান। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও তিনি শতভাগ আশাবাদী।