নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাব-৫ এর মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ২০:৫১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নিরাপদ নওগাঁ গঠনে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে র‍্যাব ক্যাম্প জয়পুরহাট, র‍্যাব-৫ রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম, র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: ফাহাদ্দুজামান আকন্দ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপ- পরিচালক আলমগীর হোসেন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল তুলে ধরে পুলিশ সুপার বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি একজন মানুষের বিবেক, মূল্যবোধ ও সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে পরিবারে অশান্তি বাড়ে, সমাজে অপরাধ বৃদ্ধি পায় এবং দেশের উন্নয়ন ব্যাহত হয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান পুলিশ সুপার।