বগুড়ায় দুই ট্রাকের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন৷ রবিবার সকাল ৮ টার দিকে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের উপরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।  

 

পুলিশের এই কর্মকর্তা জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে৷ সেখানে সকাল আটটার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷ এতে দুইজন নিহত হন৷ তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

 

তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধার কাজ চলমান আছে৷ উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে।