বঙ্গভবনে শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
সরকারের মন্ত্রিসভার আকার আরও বেড়েছে। বঙ্গভবনে শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্তমান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
নতুন করে এই ছয় সদস্য যুক্ত হওয়ার ফলে মন্ত্রিসভার আকার আরও বড় হলো। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৪ জন। এর বাইরেও মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা দায়িত্ব