বগুড়ায় ২০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১ ।
বগুড়ার খবর
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় প্রায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
মঙ্গলবার পিজিসিএল এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য ১০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এতে বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক সব শ্রেণির গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন