শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই- ধলু এমপি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই" উল্লেখ করে নওগাঁর সদর-৫ আসনের সংসদ সদস্য মো জাহিদুল ইসলাম ধলু বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বেশি বেশি করে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চার আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

আজ শনিবার নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বি.এম.এ নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা: ইস্কেন্দার হোসেন এবং চাকলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সারওয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু আরো বলেন, আধুনিক প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং তাদের সৃজনশীলতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়া উচিত। পরে প্রধান অতিথি হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।