বগুড়ায় প্রেস কাউন্সিলের সাংবাদিক কর্মশালা
বৃহস্পতিবার সকালে বগুড়া সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মোঃ আব্দুস সবুর (যুগ্ম সচিব)।আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক আতোয়ার হোসেন।।উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি একেএম আব্দুল হাকিল অপ-সাংবাদিকতা, সাংবাদিকতার এথিক্স এবং আইনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে অংশ গ্রহণকারী সাংবাদিকবৃন্দের মাঝে সনদ বিতরণ করেন। বগুড়ার কর্মরত চল্লিশজন সাংবাদিক কর্মশালায় অংশ গ্রহণ করে।