রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকায় এই পুলিশ বক্সের উদ্বোধন করেন স্থানীয় এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। রোববার সকালে রাণীনগর থানা পুলিশের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ।

আয়োজকরা জানান,এই সড়কে ছিনতাই,ডাকাতি ও চুরিরোধে আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এমপি শেখ মোঃ রেজাউল রেজুর নিজস্ব অর্থায়নে এই পুলিশ বক্স নির্মান করা হয়।