আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুপিন বর্মন’র ‘আ লেটার অব পোস্টমাস্টার’

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

নেপালের লুম্বিনীতে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে ১ম লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। উৎসবে প্রদর্শনের জন্য মনোনিত হয়েছে নির্মাতা সুপিন বর্মন'র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ লেটার অব পোস্টমাস্টার’।

 

গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে খ্যাত ও সুপরিচিত লুম্বিনী ইউনেসকোর হ্যারিটেজ হিসাবেও স্বীকৃত। প্রাকৃতিক সৌন্দর্যে পাহাড় ঘেরা এই এই পবিত্র ভূমিতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর নেপালের পালপা জেলার তানসেনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কথা মন্ডলা ও সঞ্চার মঞ্চর আয়োজনে তিন দিনব্যাপি এই উৎসবে সুপিন বর্মনের " আ লেটার অব পোস্টমাস্টার " প্রদর্শিত হবে ৯ অক্টোবর সকাল ১১ টায়। নির্মাতা সুপিন বর্মন জানান

 

 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টারের রতন চরিত্রকে কেন্দ্র করে একটি গবেষণামূলক অনুসন্ধানী গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় "আ লেটার অব পোস্টমাস্টার "। চলচ্চিত্রটি ইতোমধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় এবং তিনটি আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করে। 

 

উৎসব পরিচালক আভাস রিজাল জানান প্রথমবারের মতো এই আয়োজনে সাত দেশের ২৬ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে যার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র। এছাড়াও আয়োজনে থাকছে চলচ্চিত্র নির্মাতাদের প্রশ্নোত্তর পর্ব ও মাস্টার ক্লাস।

 

উৎসবকে সার্বিক ভাবে সহযোগিতা করছে তানসেন পৌরসভা।