রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
" ঘর থেকে শুর করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি " প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর পরিষদ চত্বরে ফাইয়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন ও কোষাধ্যক্ষ জিল্লুর রহমান প্রমুখ।