চার দিনের সরকারি সফরে বগুড়া আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১২:১১ ।
বগুড়ার খবর
চার দিনের সরকারি সফরে নিজ সংসদীয় এলাকা বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বগুড়ায় অবস্থানকালে তিনি উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান এ তথ্য জানান।
সরকারি সফরসূচি অনুযায়ী, সফরকালে প্রতিমন্ত্রী জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া নিজ সংসদীয় এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন