বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬৭ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। এ ঘটনায় চালক আব্দুল করিমকে আটক করা হয়েছে।  

 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক জাহাঙ্গীর আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ওসি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক আব্দুল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।