বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শুক্রবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক সালমান রিয়াজের সভাপতিত্বে ও বগুড়া মহানগর সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি। প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানছুর।

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা আবু তালেব মন্ডল এমপি, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অধ্যক্ষ আব্দুল হক সরকার, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আখন্দ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল, সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহানগর সভাপতি সৈয়দ মোস্তফা কামাল, ড. আব্দুর রাজ্জাক, আকতার হোসেন, ইয়ামিন হোসেন, এনামুল হক, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আসাদুল ইসলাম, কবি একে আজাদ, মুখলেছর রহমান মুকুল প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামী সমাজ বিনির্মানে সাহিত্য সাংস্কৃতির গুরুত্ব অপরিসীম। বর্তমানে যে সংস্কৃতি সমাজে অশ্লীলতা, নগ্নতা, মাদক বা অনৈতিকতা ছড়ায়, ইসলাম তা কঠোরভাবে নিষেধ করেছে। ইসলামের আলোকে সংস্কৃতির মধ্যে যা কিছু সৎ, সুন্দর, কল্যাণকর, শালীন এবং মানবিক, তা পালন করায় কোনো বাধা নেই। বরং তা করতে সমাজের সবাইকে উৎসাহিত করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতির ভালো ও সুন্দর দিকগুলো বজায় রাখতে হবে এবং একজন মুসলমান হিসেবে ধর্মীয় ও নৈতিক জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারে।