বগুড়ায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৭ ।
পঠিত হয়েছে ১৪ বার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল। দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষার্থীদের একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। দেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। 

 

 মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নৈরাজ্য বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। 

 

তিনি বলেন, ক্যাম্পাস থেকে বিতাড়িত নিষিদ্ধ ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করবে ছাত্রদল। অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধ করতে ছাত্রসমাজ সজাগ রয়েছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতা বরদাশত করা হবে না। 

 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল-আমিন। যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়ের নাহিদ, আব্দুল্লাহ নোমান সাব্বির, মিজানুর রহমান, নাফিস আল মারফি, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, অনিক আহম্মেদ অর্ক, রিয়াজ আহমেদ, সানভীর ইসলাম সিয়াম, জিহাদ রহমান, ফজলে রাব্বি, মাসুদ রানা, আল আমিন সানি, ডিপার্টমেন্ট ইউনিটের নেতা শাহরিয়ার হাবিব রিফাত, রাজিউল ইসলাম রকি, শাকিল আহমেদ, রেজভী আহমেদ রিপন, সাকিব হাসান, রবিউল ইসলাম, মো. পারভেজ, নুর উদ্দিন পাপ্পু, সম্পদ কুমার মোদক, মাজেদুল ইসলাম মারুফ, জান্নাতুন নাইম, শেখ নাঈম নবাব, রুহান রহমান, মাহাবুর রহমান পার্থ, প্রতিম দাস মিশুক উপস্থিত ছিলেন। 

 

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত প্রচার কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 


আরও পড়ুন