আকবরিয়া এডমিন ক্যাফেতে নতুন সংযোজন অফিসার্স কর্নারের দ্বার উন্মোচন
কর্মব্যস্ততার ফাঁকে এক কাপ চা, পছন্দের খাবার কিংবা সহকর্মীদের সঙ্গে কিছুটা স্বস্তির সময় কাটাতে বগুড়া শহরের পরিচিত প্রতিষ্ঠান আকবরিয়া এডমিন ক্যাফেতে প্রতিদিনই ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। গ্রাহকদের চাহিদা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে ক্যাফেতে নতুন সংযোজন হিসেবে চালু করা হয়েছে ‘অফিসার্স কর্নার’।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসন চত্বরে অবস্থিত আকবরিয়া এডমিন ক্যাফের নতুন এই কর্নারের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েস। ফিতা কেটে উদ্বোধনের পর তিনি নতুন কর্নারটি ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, আকবরিয়া এডমিন ক্যাফে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একটি খাবারের স্থান। এখানে মানুষ দাপ্তরিক কাজের ফাঁকে কিংবা কাজ শেষে খাবার গ্রহণ ও সময় কাটান। নতুন অফিসার্স কর্নার সংযোজনের ফলে ক্যাফেতে খাবার গ্রহণ এবং সময় কাটানোর পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসন চত্বরে অবস্থিত এডমিন ক্যাফেতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনা রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ কর্মকর্তা, আইনজীবী, জেলা পরিষদ, বগুড়া পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাপ্তরিক কাজের ফাঁকে কিংবা কাজ শেষে এখানে খাবার গ্রহণ করেন।
আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আকবরিয়ার দীর্ঘ পথচলার মূল শক্তি। আমরা সবসময় গ্রাহকদের মানসম্মত খাবার, উন্নত সেবা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি। অফিসার্স কর্নার চালুর মাধ্যমে এডমিন ক্যাফেতে আগত বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা খাবার গ্রহণ এবং সময় কাটানোর অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময় হবে। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমাদের সেবার মান আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
এ সময় আকবরিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ইকবাল নুর শুভ, পরিচালক আশিক ইবনে হাসান, হোটেল ইনচার্জ বিশাল চাকী, হোটেল ইউনিট স্টোর ইনচার্জ সাদ্দাম হোসেন, হোটেল ইউনিট প্রডাকশন হেড সাগর পারভেজ এবং এডমিন ক্যাফে ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।