বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি’র জনসভা ও বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি। সোমবার সকালে সারিয়াকান্দি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই সভায় নেতা-কর্মীদের ঢল নামে, যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, যমুনার চরাঞ্চল থেকে শুরু করে মূল ভূখণ্ডের প্রতিটি মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। 

​উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।