মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থী,এতিম ও দুস্থদের মাঝে শুকনো ইফতার প্যাকেট বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫ ।
বগুড়ার খবর
প্রতি বছরের মত এবারেও মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম ও দুস্থদের মাঝে শুকনো ইফতার সামগ্রীর ছয়শত প্যাকেট বিতরণ করা হয়েছে ।
বুধবার মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাই পাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমের এতিম শিশুদের পরিবার ও গাবতলী উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও অত্র এলাকার দুস্থ পরিবারের মাঝে এই ইফতার প্যাকেট বিতরণ করা হয় ।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, মুনলাইটের স্টাফ মোঃ নাছিদ আহম্মেদ, সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক তানিয়া, জেমি, রহিম বাদশা ও রাবেয়া বেগম।
আরও পড়ুন