বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় শহরের বৃন্দাবনপাড়া কুরআনীয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
বুধবার বিকেলে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় এই মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় ও এতিম শিশুদের জন্য চাল, ডাল, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা দিয়ে তারা পুরো রমজান মাস ইফতার করতে পারবে।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন-সম্পাদক আশিকুর রহমান সম্রাট,শাহ্ ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, আযিযুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ন-আহবায়ক আল আমিন সনি, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন,ইমতিয়াজ সরকান, রিফাত হাসান রুকু, সিজান সরকার, মেহেদি হাসান জিম, মোনতাছির সরকার মুহি, বাপ্পি সহ জেলা ছাত্রদল-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এলাকাবাসী ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।