জুনিয়র বৃত্তিতে বিয়াম মডেল স্কুলের দাপট, বগুড়াজুড়ে কৃতিত্বের ছাপ
স্টাফ রিপোর্টার
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে বগুড়ার শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—উভয় ক্ষেত্রেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বৃত্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩১ জন ট্যালেন্টপুলে এবং ৯২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ১০৭ জন বৃত্তি অর্জন করেছে। ৪২ জন ট্যালেন্টপুলে এবং ৬৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বগুড়া জিলা স্কুল থেকে ৮৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪৭ জন ট্যালেন্টপুলে এবং ৪০ জন সাধারণ গ্রেডে স্থান করে নিয়েছে।
ভিএম স্কুল থেকে ৮৪ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৪৪ জন ট্যালেন্টপুলে এবং ৪০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ২৮ জন ট্যালেন্টপুলে এবং ৩৬ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।
আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুলে এবং ৪২ জন সাধারণ গ্রেডে রয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ১৩ জন ট্যালেন্টপুলে এবং ৪০ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ২৯ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ২৭ জন সাধারণ গ্রেডে রয়েছে।
মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৯ জন ট্যালেন্টপুলে এবং ৩২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২৬জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ৭জন ট্যালেন্টপুলে এবং বাকি ১৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তির এ সাফল্য নিয়ে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহা: মুস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করি। শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, নৈতিকতা ও শৃঙ্খলার দিক থেকেও এগিয়ে থাকুক- এটাই আমাদের লক্ষ্য।