ইয়াতিম শিশুদের নিয়ে আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৮:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় ইয়াতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী’। শনিবার বিকালে শহরের জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ পলাশের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মো. আল রাজি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, টি আই সালেকুজ্জামান, আমরা ক’ জন শিল্পী গোষ্ঠীর সদস্য মাশুকুর রহমান সুরুজ, মো. সাগর হোসেন, বখতিয়ার শামীম, লায়ন কামাল হোসেন, ইমরান হোসেন, সাব্বির আহমেদ দোয়েলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান সোহাগ।