বগুড়ায় আট লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ২০:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার বিকেল তিনটা থেকে প্রায় চারটা পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তি হলেন- আদমদীঘি উপজেলার ইউসুবপুর গ্রামের বাসিন্দা সুজন পাহান (৩১)। তিনি মৃত বাবলু পাহানের ছেলে।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুবপুর গ্রামে সুজন পাহানের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পশ্চিম দুয়ারি, মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের একটি কক্ষে চৌকির নিচে রাখা প্লাস্টিকের জারিকেন থেকে আট লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুটি প্লাস্টিকের বালতিতে রাখা চোলাই মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ ৪০ লিটার জব্দ করা হয়।

 

 

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।