বগুড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ১৮:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে ফারজানা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া ফারজানা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।

 

 

প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, দুপুরের দিকে গ্রামের রায়হান নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে ফারজানা। একপর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।