বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভ মুক্তির ফুলবাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান বলেন, ২৬ শে মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায়। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ডতার স্বাধীনতা নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। আমাদের স্বাধীনতা এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে, তাই এর মূল্য রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর, এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত। স্বাধীনতার চেতনা হৃদয়ে ধারণ করে সবাইকে দেশগঠনে আত্মনিয়োগ করতে হবে।
দিবসটি উপলক্ষে সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের নিপুণ কৌশলে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ফুটিয়ে তোলে।