একদিনের সফরে শুক্রবার বগুড়া আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১৭:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি একদিনের সফরে বগুড়া ও তার নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে আসছেন।

 

প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, আগামীকাল ২৭ মার্চ (শুক্রবার) তিনি এ সফর করবেন।

 

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি( রাজনৈতিক) আতিকুর রহমাব৷ বলেন,  সফরকালে প্রতিমন্ত্রী বগুড়া ও শিবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও তদারকি করবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।