বগুড়ায় ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে ২০ নম্বর ওয়ার্ডে পলাশের নেতৃত্বে গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ২০:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বগুড়া-০৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুর রহমান সানজাদ, সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মোহন্ত ও অমিত কুমার, প্রচার সম্পাদক জামিউল ইসলাম, দপ্তর সম্পাদক ফারহান সাদিক।

এছাড়াও শহর শাখার সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব রাফিউল আলামিন, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে সদর উপজেলা শাখার সভাপতি রেদোয়ান ইসলাম আকিব ও সদস্য সচিব কাউসার হাবিব সাকিব, ধুনট উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান তালুকদার স্বরন, গাবতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল এবং শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

গণসংযোগকালে নেতারা আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলের সমর্থন কামনা করেন।