কাহালুতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:৫৪ ।
বগুড়ার খবর
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক” বিষয়কে অগ্রাধিকার দিয়ে বগুড়ার কাহালুতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসন চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, এবার বিজ্ঞান মেলায় উপজেলার ১৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্বোধনী স্টল বসানো হয়েছে।
আরও পড়ুন