বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:১৭ ।
বগুড়ার খবর
বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম লজু (৪৫) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) গভীর রাতে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন