বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হেসেবে শনিবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর শাখা। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদূর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও মহানগর সহকারী সেক্রেটারী এড. আল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপি বগুড়া জেলা আহবায়ক এম এস মাহমুদ, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, এনামুল হক বাবু বিশ্বাস, আব্দুস সবুর সুমন, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মামুন রহমানী, তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আব্দুল বাছেত, মিজানুর রহমান, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, জামায়াত নেতা মিজানুর রহমান, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, বগুড়া মহানগর ছাত্র শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, ছাত্র শক্তির জেলা আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। শুধু মুখে বললে চলবে না। বাস্তবায়করে দেখান। কোন তাল বাহানা না করে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।