নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ১২ জন প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার বিতরণ
নওগাঁ প্রতিনিধি
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নওগাঁয় সমাজের পিছিয়ে থাকা,স্বাভাবিক চলাফেরায় অক্ষম ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়রারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ প্রদান করা হয়। এছাড়া অটিজম দিবসকে কেন্দ্র করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেওয়া প্রতিযোগিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।
এদিকে 'অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এই প্রতিপাদ্য নিয়ে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে থেকে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে এক প্রতিবন্ধী শিক্ষার্থী সকল বাঁধা পেরিয়ে মাস্টার্স শেষ করায় জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ল্যাবটব উপহার দেওয়া হয়।