কাহালুতে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৮:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ভূমিসেবা জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন চত্তরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) উপজেলা নির্বাহী অফিসার মালিহা খানম আনুষ্ঠানিকভাবে এই ভূমি মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

তিনদিনব্যাপী এই ভূমি মেলায় বিভিন্ন অফিসের বসানো স্টলে জনগণকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।